গণমাধ্যম শুধু খবরের বাহক নয়, জাতির বিবেক ও আয়না: জুবায়ের বাবু
একটি জাতির সার্বভৌমত্ব কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা রাজনৈতিক স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ নয়। ভাষা, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, জীবনবোধ ও নিজস্ব সৃজনশীলতার মধ্যেই জাতির সার্বভৌম অস্তিত্ব গভীরভাবে নিহিত থাকে। এই সাংস্কৃতিক সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চিফ এডিটরিয়াল জুবায়ের বাবু।
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩